Friday, July 31

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা অনিশ্চয়তা

0

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।আজ বুধবার ভোর থেকে আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর কালো মেঘে ঢেকে যায়। কিন্তু বেলা যত গড়িয়েছে, আকাশের রং তত বদলেছে। সাড়ে ৯টার দিকে শুরু হয় অঝোর বৃষ্টি।

চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। সে অনুযায়ীই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কি তবে সুখবর হয়ে আসছে বাংলাদেশের জন্য? চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। এরআগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছিলো অসিরা। ৮ উইকেট হাতে নিয়ে ৮০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

স্মিথ ৫৮ রানে থামলেও, ওয়ার্নার টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৪টি চারের সহায়তায় ১৭০ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন। আর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৯ রানে অপরাজিত হ্যান্ডসকম্ব। তার ১১৩ বলের ইনিংসে ৫টি চার ছিলো।

বাংলাদেশের মুস্তাফিজুর ও তাইজুল ১টি করে উইকেট নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.