Friday, August 28

বৃহত্তর চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

0

৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরিবহন ধর্মঘটের কারনে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় বাস না পেয়ে অনেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি।

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, গণ ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ করা, জরিমানা মওকুফের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে হয়রানি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ১৪টি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

পরিবহন মালিক-শ্রমিকদের অন্যার‌্য দাবীগুলো হলো, বিআরটিএ ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার আইন প্রয়োগ করে গণ ও পণ্য পরিবহনে কোনও অতিরিক্ত জরিমানা আদায় না করা, হাইওয়ে ও থানা পুলিশ কর্তৃক গাড়ি জব্দ ও রিকুইজিশন বন্ধ করা, চট্টগ্রাম মেট্টো-এলাকায় গাড়ির ইকোনোমিক লাইফের অজুহাত দেখিয়ে ফিটনেস ও পারমিট নবায়ন বন্ধ না রাখা, ট্রাফিক পুলিশ কর্তৃক যান্ত্রিক ক্রুটিযুক্ত গাড়ি ছাড়া অন্যকোন অজুহাত দেখিয়ে গণ ও পণ্য পরিবহন টু বা ডাম্পিং না করা, ড্রাইভার কর্তৃক চালিত গাড়ির রেকার ভাড়া আদায় না করা, সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা ও কাগজপত্র হালনাগাদের ক্ষেত্রে বিআরটিএর কার্যক্রমে ভোগান্তি বন্ধ করা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.