Thursday, August 20

বেতনের টাকায় কর্মহীন অসহায়দের পাশে এএসআই মাসুদুর

0

লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের এএসআই মাসুদুর রহমান। নিজের বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, লবণ ও সাবানসহ নগদ অর্থ তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। তিনি বর্তমানে রংপুরের পীরগাছা থানায় কর্মরত আছেন। এর আগে তিনি হাতীবান্ধা সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

রবিবার (৫ এপ্রিল) ত্রান বিতরনের সাহায্যকারী হিসেবে দায়িত্ব পালন করছিল পীরগাছা থানাধিন কৈকুড়ী বাজারে, সেখানে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান ত্রান বিতরন করলেও কিছু দুঃস্থ অসহায় মানুষ বাদ পড়ে যায়। এ সময় আমাদের প্রতিনিধির চোখ পরে এই পুলিশের উপর দেখা যায় সে বাদ পড়া লোকদের গোপনে নগদ অর্থ প্রদান করছে। তা যত সামান্যই হোন দানবীর এই পুলিশ গোটা বাহিনীর আইকোন।

এর আগে গত শনিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের ভিক্ষুক মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

এএসআই মাসুদুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি বেতনের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.