Sunday, September 20

বেতন-বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

0

এস এম জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অ্যালিগেন্ট গ্রুপের শ্রমিকরা।
ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতনের দাবিতে শুক্রবার সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

এবং একাধিক শ্রমিক জানান, কোন সরকারি ছুটি তারা পান না।কারখানা সাপ্তাহিক বন্ধ সোমবার না শুক্রবার হোক।পাশাপাশি এ দাবিটাও কার্যকর করা হোক এমন দাবি করেন শ্রমিকরা।

কারখানার নারী শ্রমিক ফরিদা ইয়াসমিন জানান, কোন সরকারি ছুটি আমরা পাইনা।পাশাপাশি আমাদের অতিরিক্ত কাজ করানো হয় তার বিনিময়ে যুগোপযোগী পারিশ্রমিক পায় না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
সাইফুল ইসলাম নামে অন্য শ্রমিক বলেন, সকাল আটটা থেকে এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা মহাসড়ক থেকে ঘরে ফিরবো না।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ জানান, শ্রমিক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চালাচ্ছে।
দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতনের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করছিল না। এছাড়াও কারখানায় সদ্য যোগদান করা নতুন শ্রমিকরা ঈদ বোনাস না পাওয়ায় তারা চলতি মাসের অর্ধেক বেতন বোনাসের দাবি জানিয়ে আসছিলেন।
হোতাপাড়া গিভেন্সি গ্রুপের শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, অ্যালিগেন্ট কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

পরে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম হোতাপাড়া এসে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই মহাসড়ক ছেড়ে কারখানায় প্রবেশ করুন । আগামী রবিবারের মধ্যে আপনাদেরকে দশদিনের বেতন এবং উপযুক্ত ঈদ বোনাস প্রদান করা হবে। এরপরে মেয়রের আশ্বাসে শ্রমিকরা অবরুদ্ধ করে রাখা রাস্তা ছেড়ে কারখানার কাজে যোগ দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.