Friday, July 31

বেতাগীতে আওয়ামী যুবলীগের জন্মদিনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

0

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনা: রগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের ৪৫ ‘তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার সকাল এগারটায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সু-সজ্জিত ঘোড়াসহ ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির, সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: খলিরুর রহমান, আমিনুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, মহসিন ফয়সাল অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক মো: মাসুদ রানা, মো: সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো: লিটন ফরজী, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন সিকদার, সাধারন সম্পাদক মো: ইমরান লিচন আকন, ছাত্রলীগের সভাপতি বিএম আদান খালিদ মিথুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ আংশ গ্রহন করেন। শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে জন্মদিনের কেককাটা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.