Sunday, September 20

বেনাপোল আমড়াখালী চেকপোস বিপুল ইউএস ডলার সহ পাচারকারী আটক-২

0

মো:আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী নামক চেকপোস্ট থেকে ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসা ৮৯৮০০ ইউএস ডলার সহ ওবাদুর রহমান ও মাসুদ মোল্লা নামে দুই ডলার পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
আটক ওবাদুর রহমান ও মাসুদ মোল্লা নড়াইল জেলার খাসিয়াল নরাগাছি গ্রামের মৃত আমির হোসেন ও কাওসার মোল্লার ছেলে।

৪৯ বিজিবি আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে, ভারত থেকে বিপুল পরিমানের ইউএস ডলারের চালান বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সামনে দিয়ে লোকাল বাসে অবস্থান করবে।
এমন সময় ফোর্স নিয়ে লোকাল বাসে অভিযান চালিয়ে ৮৯৮০০ ডলারসহ দুইজনকে আটক করা হয়।যার বর্তমান বাংলাদেশি টাকার মুল্য ৭৫ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা।
আটক ওবাইদুর ও মাসুদের বিরুদ্ধে মুদ্রা আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.