Monday, September 21

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ এক নারী আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোলপ্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ১৬৫ পিস ইয়াবা সহ রাশেদ বেগম (৩৬) নামে একজন নারী ইয়াবা ব্যবসায়ি কে আটক করেছে। বৃহস্পতিবার (০৪ অক্টোবর ) দুপুর ১২ টার সময় পোর্ট থানার কাগজপুকুর মোড় থেকে ইয়াবা সহ রাশেদা কে আটক করা হয়। সে যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার কেরামত আলী জানান, গোপন সূত্রে জানতে পারি একজন নারী ইয়াবা ব্যবসায়ী কাগজপুকুর এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার কেরামত আলী সংগীয় ফোর্স নিয়ে কাগজপুকুর মোড়ে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম নামে একজন নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ১৬৫ পিস ইয়াবা সহ রাশেদা বেগম নামে একজন নারী ইয়াবা ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.