Friday, September 11

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ঔষধ উদ্ধার

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল: বেনাপোল পোর্ট থানার বারোপোতা ও গাতিপাড়া গ্রামের মাঠের মধ্যে পৃথক অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি ভারত থেকে পাচার করে এনে সীমান্তের বারোপোতা ও
গাতিপাড়ার মাঠের মধ্যে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার মনিরুজ্জামান, বিআইপি এফএস নায়েক নূরুল ইসলাম,নায়েক ওয়াদুদ সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক বিভিন্ন প্রকারের শাড়ি, ঔষধ ও আতশবাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে বলে অধিনায়ক জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.