Wednesday, September 9

বেনাপোল হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুরে সাদিপুর মোড় থেকে ১০ লাখ হুন্ডি টাকাসহ রাসেল (২১) নামে এক পাচারকারীকে আটক করেছে। আটক রাসেল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়ার মাধ্যমে জানতে পারি সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য সাদিপুর মোড়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সুবেদার আব্দুল ওয়াহাব সঙ্গী ফোস ও বিএসবির নায়েক সুমন মিয়ার কে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ লাখ হুন্ডি টাকা সহ তাকে আটক করা হয়। আটককৃত বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.