Thursday, September 10

বেনাপোল হুন্ডির টাকাসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বৃহস্প্রতিবার সকাল ১০টার সময় নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ হুন্ডির টাকা সহ কালু মন্ডল (২৬)নামে ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে।সে ভারতের উত্তর চব্বিশ পরগনার গোপাল নগর থানা সাতবাড়িয়া গ্রামের আবু তাহের মন্ডলের পুত্র।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আমজাদ জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে নোম্যান্সল্যান্ড এলাকা দিয়ে এক ট্রাক ড্রাইভার হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় তাকে আটক করতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পরে তাকে ধরে এনে তার দেহ তল্লাশি করে ৩লাখ হুন্ডির বাংলাদেশী টাকা পাওয়া যায়। এ টাকা ভারতের মানিচেঞ্জারের ঘর করিমের মাধ্যমে নোম্যান্সল্যান্ড থেকে বাংলাদেশে মানিচেঞ্জারের ঘর তরিকুলের কাছে আনছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.