বেনাপোল সংবাদদাতা : বেনাপোল বন্দর থানার দৌলতপুর ও পুটখালি সীমান্ত দিয়ে অবৈধ-ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আজ বুধবার (১৮ এপ্রিল ) সকাল ৯টার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি পিরোজপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, নড়াইল, নারায়নগঞ্জ, রাঙ্গামাটি ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল বন্দর থানার দৌলতপুর ও পুটখালি সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির দুইটি পৃথক টহল দল সেখানে অভিযান চালিয়ে ১৮জন পুরুষ, ১৫ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়।
২১ বিজিবির লে,কর্ণেল তারিকুল হাকিম, ৩৪ নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।