Saturday, September 19

বেনাপোলের পুটখালী সীমান্তে ১৩ নারী-পুরুষ ও শিশু আটক

0

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় আজ রবিবার দুপুরে ১৩ নারী-পুরুষ ও শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে।

বিজিবি জানায়, নিজস্ব গোযেন্দা সূত্রে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পুটখালী গ্রামের পশ্চিম পাডা বলফিল্ডের পাশে একটি আম বাগানে জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩ পুরুষ, ৬ নারী ও ৪ শিশুকে আটক করে।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক ১৩ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.