বেনাপোল প্রতিনিধি: জালানী তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি-শ্রমিকদের দূর্ঘটন বীমা ৫লাখ টাকা প্রচলন,পৌরএলাকাগুলোতে ও সড়কে পুলিশি চাদা আদায় বন্ধ,পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সগ্রহন বাতিলসহ ১৫ দফা দাবী আদায়ে ১লা ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছে বরিশাল খুলনা ও রংপুর এলাকার পেট্টোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এর ফলে পাম্প গুলো বন্ধ থাকায় তেল না পেয়ে চরম বিপাকে পড়েছে পরিবহন শ্রমিকেরা। বেনাপোল বন্দরে আমদানি রফতানি বানিজ্যের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে তেল না পেয়ে পাম্প এলাকায় ট্রাক রেখে চলে গেছে। পন্য পরিবহনে বিড়ম্বনার স্বিকার হচ্ছেন ব্যাবসায়িরা। এদিকে বিভিন্ন যান চালকেরাসহ যাত্রীরাও পড়ছেন দুৃর্ভোগে।
তেল না পেয়ে বাস ট্রাক,প্রাইভেট মাইক্রো,নসিমন করিমন,জেএসএ ও মটরসাইকেল চালকেরা পড়ছেন সমস্যায়। উপর্যন করতে না পেরে অনেকের পরিবার পরিজন নিয়ে কষ্টে কাটবে দিন। পাকে। পূর্ব কোন ঘোষনা বা প্রচার না করে কর্মবিরতি ডাকায় ক্ষদ্ধ ভুক্তভোগীরা
সকাল থেকে বিভিন্ন পাম্পে যেয়ে পায়নি তেল। পন্যবাহিস ট্রাক নিয়ে যেতে পারছেন না গন্তব্যে। ফলে ট্রাক রেখেই কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। আমদানিকৃত পন্যপরিবহন করতে পারছেন না তারা। পেট্টল পাম্পগুলো সচলের দাবী জানান যানবাহন চালকেরা।