Thursday, September 10

বেনাপোলে একাধিক মামলার আসামী আমিরুল নিহত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী বেনাপোল প্রতিনিধিঃ : বেনাপোল কাগজপুকুর গ্রামে মৃত লুৎফর রহমানের পুত্র আমিরুল ইসলাম ( ৪৫ )দৃর্বত্বদের ছোড়া বোমার আঘাতে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুলের বোন রাবেয়া জানান, তার চাচাতো ভাই সাইফুল্লাহ তার ভাই আমিরুল কে খুন করেছে। তার ছোড়া বোমার আঘাতে তার ভায়ের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আমিরুল বাড়ী যাওয়ার সময় দুর্বৃত্তরা পাশ থেকে বোমাটি তার দিকে ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন ,খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে কিভাবে বোমা বিস্ফোরণ হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে , তদন্ত করে বিষয়টি জানানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.