Monday, August 24

বেনাপোলে “জয়যাত্রা” টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

যশোরের বেনাপোলে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটালাইট চ্যানেল ““জয়যাত্রা” টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১লা নভেম্বর/২০১৯ ইং) সকাল ১০ টায়”জয়যাত্রা” টিভি’র শার্শা উপজেলা প্রতিনিধি ও স্থানীয় সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাধারন সম্পাদক-মো:আয়ুব হোসেন পক্ষী’র তত্বাবধানে ও ব্যবস্থাপনায় বেনাপোল বন্দর এলাকায় একটি “জয়যাত্রা”র র্যালী বের করা হয়। র্যালী শেষে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে উৎসবমুখর ও জাকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে এবং দোয়া কামনার মাধ্যমে “জয়যাত্রা” টিভি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি মো:সাহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান,
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি- আলহাজ্ব আবুল বাশার, সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।

এসময় “জয়যাত্রা” টিভির সার্বিক উন্নয়ন ও উন্নতি কামনা করে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার টিভি চ্যানেল, প্রিন্টমিডিয়া ও অনলাইন মিডিয়াকে সঠিক তথ্যচিত্র তুলে ধরার এবং সংবাদকর্মীদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই লক্ষ্যে তৃণমূলের যেকোনো সঠিক সংবাদ মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিতে “জয়যাত্রা” টিভি অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তারা তাদের শক্ত লিখনীর মাধ্যমে সমাজ থেকে যত অসঙ্গতি আসে তা দূর করার চেষ্টা করে। সাংবাদিকরা আছে বলেই স্বচ্ছ জবাবদিহিতা আছে। সাংবাদিক ভাইদের লেখনীর জন্যই আজ সমাজের অনেক অপরাধ প্রবনতা কমে আসছে। সর্বপরী সাংবাদিক ভাইরা নিরপেক্ষতার সাথে কাজ করবেন এই আশা ব্যক্ত করে, “জয়যাত্রা” টিভি’র শার্শা প্রতিনিধি এবং সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাধারন সম্পাদক এবং ক্যামেরাম্যান মো:রাসেল ইসলাম কে ধন্যবাদ জানিয়ে “জয়যাত্রা” টিভি’র সফলতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,বন্দর প্রেসক্লাব বেনাপোল এর দপ্তর সম্পাদক- এসএম স্বপন, সহ-প্রচার সম্পাদক- মাসুদুর রহমান,কামাল হোসেন, সদস্য সোহাগ হোসেন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর আলী হোসেন বাচ্চু,মো মনির হোসেন,জাহাঙ্গীর আলম,আসাদুজ্জামান
রিপন,তামিম হোসেন সবুজ,মো:সাইদুল ইসলাম,মো: শামীম হোসেন নয়ন,আরিফুল ইসলাম সেন্টু,লোকমান হোসেন রাসেল,সেলিম রেজা তাজ,মো:জাকির হোসেন,মো:
জাহিরুল ইসলাম মিলন,শেখ মঈনুদ্দীন,
আমিনুর রহমান তুহিন,লোকমান হোসেন রানা,আমজাদ হোসেন টিটো,খসরু নোমান সংগ্রাম,মিলন কবীর,কাজু তুহিন,মোশারফ হোসেন মনা,মাহমুদ আল ইমরান সর্দার,সাগর হোসেন,ইকবাল হোসেন রাসেল,জাহাঙ্গীর আলম পলাশ,মাহমুদ হাসান তাইজুল,মাসুদ রানা,শাফায়েত মোল্লা সবুজ,মুক্তার হোসেন,শাহ আলম,জিল্লুর রহমান,আবু বকর সিদ্দিক রনি,হাসানুল কবীর,ফরহাদ হোসেন,শামীম হোসেন,আব্দুল্লা আল মামুন,মেহেদী হাসান ইমরান,মো: রিয়াজুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.