মোঃ আয়ুব হোসেন,পক্ষী,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে ফেরত আসা ৩৫ বাংলাদেশির মধ্যে ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় ৫ জনকে শার্শা উপজেলা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে ।
শনিবার দুপুর ১২ টার সময় তাদেরকে চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র ফেরত শার্শা আইসোলেশনে পাঠানো হয়। তারা ভারতে চিকিৎসা ও বেড়ানোর জন্য গিয়েছিলেন।
বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের ডাক্তার জাহিদুল ইসলাম বলেন আজ শনিবার সকাল থেকে দুপুর ভারত থেকে ৩৫ বাংলাদেশি ফিরেছেন। তাদের মধ্যে ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় ৫ জনকে শার্শা উপজেলা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।