Wednesday, September 2

বেনাপোলে ফেন্সিডিল গাঁজাসহ আটক ২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও আট কেজি ভারতীয় গাঁজাসহ অপুর্ব মুন্সি (২০) ও সহিরুদ্দিন সৈরা (২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার বিকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট ও পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অপুর্ব মুন্সি শরীয়তপুর জেলার সদর থানার শৈলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও সহিরুদ্দিন (সৈরা) বেনাপোল পোর্ট থানার ৭নং ঘিবা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার শাহিন মিয়ার নেতৃত্বে ঢাকাগামী একটি পরিবহনে (ঢাকা মেট্রো-ব ১৪-৬১২৯) তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় অপুর্ব মুন্সিকে আটক করা হয়।

অপর এক অভিযানে ঘিবা বিজিবি ক্যাম্পে কর্মরত হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি‘র একটি টহল দল ঘিবা সীমান্ত থেকে আট কেজি ভারতীয় গাঁজাসহ সহিরুদ্দিন সৈরাকে আটক করেন। আটককৃত আসামীদ্বয়কে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.