Tuesday, September 15

বেনাপোলে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট রাজসভা অনুষ্ঠিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট রাজসভা অনুষ্ঠিত হলো বেনাপোল পৌর কমিউনিটি হল বিয়ে বাড়িতে। সোমবার দুপুরে কিং ব্র্যান্ড সিমেন্ট নির্মাণ কর্মশালায় শতাধিক ডিলার ও নির্মাণ শ্রমিক অংশ গ্রহণ করেন। কর্মশালাটি এক পর্যায়ে মিলন মেলায় পরিনত হয়।
কিং ব্র্যান্ড সিমেন্টের পি,আই রিয়াদ নূরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডি. জি. এম মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. এ.জি.এম খন্দকার তাজরুল হাসান, ডি.এস.এম. নূরুল ইসলাম, এ.এস.এম. মজনুর রহমান, টি.এস.এম আব্দুল লতিফ, সিনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল সাপোর্ট কাওসার হোসেন, এক্সচেজ্ঞ টেকনিক্যাল সাপোট এস. এম. আরমান, পি.আই সাধন কুমার বিশ্বাস, এ. এস. এম. শামীম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডি.জি.এম. মো: আব্দুল লতিফ বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট এখন বাজারের সেরা সিমেন্ট। এই সিমেন্ট আপনারা ব্যবহার করবেন। শক্ত ও মজবুত হবে আপনার স্থাপনা। তিনি নির্মাণ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোন সদস্য মৃত্যুবরণ করলে আমাদের জানাবেন। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। ওই পরিবারকে সাধ্যমত সহযোগিতা করা হবে।
কর্মশালা শেষে ডিলার ও নির্মাণ শ্রমিকদের মাঝে কিং ব্র্যান্ড সিমেন্টের সৌজন্যে ছাতা, গেঞ্জি, মগ ও সম্মানী প্রদান করা হয়। পরে র‌্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.