Monday, August 17

বেনাপোলে বিভিন্ন এলাকায় আম্পান ঝড়ের অযুহাতে ডিশ লাইন এখনও বিচ্ছিন্ন,চাঁদা আদায়ে ক্ষোভ গ্রাহকদের

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ একদিকে করোনা,অন্যদিকে সম্প্রতি আম্ফান ঝড়ের তান্ডপ কোনটিকেই পাত্তা দিচ্ছেন না বেনাপোল এর ডিস ব্যবসায়ী বিপ্লব। করোনার মধ্যে যখন সামর্থবান মানুষেরা মানুষকে সহানুভুতি বা ছাড় দিচ্ছে সেখানে বেনাপোলে ডিস ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা বাজিতে লিপ্ত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ডিস ব্যবহারকারীরা।

বেনাপোল এর সাধারণ ডিস ব্যবহারকারীরা বলছেন, করোনার মধ্যে ডিসের ব্যবহারে কোন মাসের টাকা ছাড় নেই। আবার আম্পান ঝড়ের পর থেকে এক মাস ধরে লাইন সংযোগ বন্ধ থাকলেও ব্যবহারকারীদের কাছ থেকেও জোর করে এ মাসের টাকা আদায় করছে কর্তৃপক্ষ। এছাড়া নতুন করে তার কেনার নাম করে গ্রাহকের কাছ থেকে হাজার টাকা করে নিচ্ছে, দেখার কেউ নেই।

ডিস ব্যবহারকারী বেনাপোল চেকপোষ্টে অবস্থিত আলম মানি চেঞ্জারের প্রতিনিধি মশিয়ার রহমান জানান, একবার ডিসের সংযোগ নেওয়ার আগে ডিস তার কেনার টাকা দিয়েছি, ঝড়ে ডিস তার ছিড়ে গেছে বলে, ডিস ব্যবসায়ী বিপ্লবের লোকজন তার কাছ থেকে এক হাজার টাকা অন্যায় ভাবে নিয়েছে। টাকা না দিলে লাইন দিবে না তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।

ডিস ব্যবহারকারী জসিম বলেন, এক মাস ডিসের লাইন বন্ধ অথচ সে মাসের টাকা চাইছে। এটা এক ধরনের চাঁদাবাজি। বিষয়টি প্রশাসনকে দেখা দরকার।

ডিস ব্যবহারকারী নাসির বলেন, এ ডিস ব্যবসায়ী তার ব্যবসা বা সম্পদের কোন আয়কর সরকারকে দিচ্ছে কিনা খোজ নেওয়া দরকার। বিষয়টি সাংবাদিক মহল এবং প্রশাসনের নজরদারীর আহবান জানাচ্ছি।

টাকা আদায়কারী ডিস ব্যবসায়ী বিপ্লবের ম্যানেজার জিল্লুর রহমান বলেন, মালিকের নির্দেশ, সংযোগ থাক বা না থাক প্রতি মাসে ডিসের ভাড়া সবাইকে দিতে হবে। তাই ছাড় দেওয়ার কোন সুযোগ নাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.