Wednesday, August 26

বেনাপোলে ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে মঙ্গলবার বিকেলে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক নিয়ে আসছে। এরপর যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেয়া হয় মাদক। বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  মঙ্গলবার এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে ৪০ কেজি গাঁজাসহ আব্দুল মালেককে আটক করা হয়।
বিজিবির জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। গাঁজাসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আব্দুল মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.