Sunday, September 6

বেনাপোলে ভারতীয় বিএসএফের হয়রানির প্রতিবাদে রফতানি কার্যক্রম বন্ধ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা। ফলে শতশত বাংলাদেশী রফতানি পন্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়। ৩ কিলোমিটার এলাকা জুড়ে রফতানিবাহী ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল-ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আ: রহমান কালু জানান, বেশ কিছুদিন ধরে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশী ট্রাক শ্রমিকদের ওপর নিযাতন করে আসছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ থেকে রফতানি পন্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করার পর তাদের আর বাইরে বের হতে দেয়া হয় না। ফলে প্রায়শই চালকদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। চালকরা প্রতিবাদ করলে শারীরিকভাবে তাদরকে নির্যাতন করা হয় ৷

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান আমাদের প্রতিনিধি মোঃ আয়ুব হোসেন পক্ষীকে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ রযেছে। তবে দু দেশের মধ্যে আমদানি বানিজ্য সচল রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.