Sunday, September 6

বেনাপোলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

0

বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে বাজারে ভুল চিকিৎসায় আবুল (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল বাজারে গনি হাজির বিøডিং এর নিচে ডা. আব্দুল মান্নানের চেম্বারে ওই রোগীর মৃত্যু হয়। নিহত আবুল ভবারবেড় গ্রামের মৃত্য আব্দুল মজিতের ছেলে। এঘটনায় নিহতের পরিবারের লোকজন ডাক্তার আব্দুল মান্নানের চেম্বারে মান্নানকে মারধর করতে উদ্যত হয়। পরে স্থানীয়দের কৌশলে ডাক্তার মান্নান চেম্বারের ভিতর পাশের দরজা দিয়ে পালিয়ে যায়।

নিহতের মেয়ে স্মৃতি জানায়, তার পিতা একজন ট্রাক ড্রাইভার। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি ট্রাক চালান। সোমবার তিনি বেনাপোল পোর্ট থেকে একটি ট্রাকের চ্যাচিজ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা যাওয়ার সময়ে টাঈাইলে পৌছালে অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষে তিনি আহত হন। সেখানে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। দু’দিন থাকার পরে সে কিছুটা সুস্থ হয়ে যায়। এর পরে তার দ্বিতীয় স্ত্রী হালিমা গতকাল মঙ্গলবার তাকে বেনাপোলে নিয়ে আসে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হালিমা তার স্বামী আবুলকে বেনাপোল বাজারে ডাক্তার মান্নানের চেম্বারে নিয়ে যান। ডাক্তার মান্নান রোগীকে দেখা-শোনার পরে রোগীর শরীরে একটি ইনজেশনক পুষ করে। ইনজেকশন পুষ করার কিছু সময়ের মধ্যে আবুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময়ে রোগীর পরিবারের লোকজন ক্ষোভে ফেঁটে পড়লে ডাক্তার মান্নান কৌশলে পালিয়ে যান। তিনি জানান, তার বাড়িতে এখন শোকের মাতম চলছে। এ অপমৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় মামলা করবেন বলে জানান। বিষয়টি নিয়ে ডাক্তার মান্নানের ফোনে কয়েকবার ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যে কারণে তার মন্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ শেখ সালেহ মাসুদ করিম জানান, ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু খবর শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে ঘাতক ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.