Tuesday, September 1

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলিথিন ব্যাগ জব্দ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রাখায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’দোকানদারকে জরিমানাসহ বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে আগুণে পোড়ালেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

বৃহস্পতিবার দুপুরে(২৩ মে) বেনাপোল বাজারের বাহাদুরপুর মোড়স্থ্য রাজ বেকারীর মিষ্টিতে মাছি এবং কবির ট্রেডার্সে মানুষের খাদ্যের পাশে পশুর খাদ্য মিলে থাকায় রাজ বেকারীকে এক হাজার টাকা এবং কবির ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দু’দোকান থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করে শত মানুষের ভিড়ে আগুণে পোড়ালেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট (ইউএনও) পুলক কুমার মন্ডল।

এসময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলার বেনাপোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর উপর বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা সংশোধন না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পৌরসভার স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাশিদা খাতুন, পোর্ট থানা পুলিশ ও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.