Thursday, August 20

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারে বিভিন্ন মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে তিন মুদি ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শর্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মুদি মালামাল বিক্রি করার কারনে তিন মুদি ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়। গুজবে লবণের দাম বেশি নেওয়ার কারনে আনোয়ার স্টোরকে ১০ হাজার টাকা এবং আরও দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকার জরিমানা করা হয়।

প্রতিটি দোকানে নির্ধারিত দাম লিখে রাখতে হবে এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোন কিছু বেশি বিক্রয় করা যাবে না নির্দেশনা দেওয়া হয়। অভিযানে প্রশাসনের পক্ষথেকে ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.