মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ: সকলের প্রিয় বেনাপোলের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী সদ্য প্রয়াত: বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মসিয়ূর রহমান স্মরনে বেনাপোল নাগরিক কমিটি’র শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার(১১ ডিসেম্বর)সন্ধ্যা ৭ টায় স্থানীয় বেনাপোর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে আয়োজিত এই সভায় মরহুমের নিকট আত্মীয় বেনাপোল পৌর এলাকার বিশিষ্ট জন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন। যুগ্ম-আহবায়ক আলহাজ্ব এনামুল হক মুকুল এবং সদস্য সচিব আলহাজ্ব মহাসিন মিলন এর ডাকে নাগরিক কমিটি’র এই সভায় সভাপতিত্ব করেন কমিটি’র সদস্য ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
পৌর সেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বলেন, মরহুম হাজী মসিয়ূর রহমানের নারীর ক্ষমতায়ন এবং সমতা সৃষ্টির লক্ষ্যে নারীদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষের মধ্যে বৈষম্যদুর করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১০০টি অর্থনৈতিক জোন ঘোষনা করেছেন।
সেখানে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়েছেন। তদ্রুপ মরহুম মসিয়ূর রহমানের দৃষ্টি ভঙ্গী একই ছিল। অতএব, মরহুমের রেখে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সমাজ সেবকমূলক কর্মকান্ডকে তরান্বিত এবং গতিশীল করে রাখতে বেনাপোল বাসীকে এগিয়ে আশার উদাত্ব আহব্বান জানান। আলোচনা শেষে মরহুমের জন্য দো’আ ও মাগফিরাত কামনা করা হয়।
তিনি একজন জ্ঞানী, গুণী, বিনয়ী, মহৎ, উদার, অসম্প্রাদায়িক এবং নিবেদিত , তিনি দিপ্তীময় সর্বজন শ্রদ্ধেয়। দেশি-বিদেশী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তিনি পরম সম্মানিত, পরিক্ষিত, বিশ্বস্ত এবং সর্বজন নন্দিত ছিলেন।বিভিন্ন প্রতিষ্ঠানটির যে কোন বড় সংকটে তিনিই হাল ধরেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা জেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, খলিলুর রহমান এন্ড সন্সের স্বত্বাধিকারী মুকুল হোসেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ও ও সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোঃ নেতৃবৃন্দ, বেনাপোল সিনিয়র দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ইলিয়াস মাওলানা, বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব বকুল মাহাবুব ও সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক , সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, বিএনপি নেতা নাজিম উদ্দিন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিকার আলী ও মোখলেসুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নাজিমউদ্দিন রাব্বি,