Thursday, August 20

বেনাপোলে রিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল ( যশোর) প্রতিনিধি : হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্য শীতার্তদের মাঝে বেনাপোলে রিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সমবায় সমিতির উদ্যোগে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার চেকপোস্ট বাগে জান্নাত এতিমখানার পাশে ও সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোলে রিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সমবায় সমিতির (স য় ও ঋণদান)পরিচালক সাংবাদিক মোঃ আব্দুর রহিম এর পরিচালনায় ও সমিতির সভাপতি রাকিব আহম্মেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শীতার্থ হত-দরিদ্রদের মাঝে ৩৯৫ টি কম্বল বিতরণ করে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলার নির্বাহি অফিসার পূলক কুমার মণ্ডল, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,উপজেলা সমবায় অফিসার এবি এস এম আককাস আলী বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,উপজেলা সমবায় সমিতির সহঃ অফিসার রফিকুজ্জামান ও মফিদুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আমাদের এলাকা প্রত্যন্ত গ্রাম্য অ ল বেশির ভাগ লোক শ্রমজীবী, এক সময়ে পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, বাংলার মানুষের মুখে হাসি ছিল আমরা আবারও সেই হাসি দেখতে চাই।

তিনি আরো বলেন, আপনারাই পারেন এলাকাকে সঠিক মূল্যায়ন করে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল ও উন্নয়ন করতে। তাই আমি এই সোনার বাংলা সমবায় সমিতির এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানাই এবং সফলতা কামনা করি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.