Friday, September 4

বেনাপোলে শহীদদের স্বরনে শ্রদ্ধা নিবেদন

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বেনাপোলের বিভিন্ন বয়সের হাজারও নারী-পুরুষ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সফিউরদের স্মরণ করছে পুরো বেনাপোল বাসী।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
সকালে ফুল দিয়েছে বেনাপোল পৌরআওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, বেনাপোল সিএন্ডএফ এজন্ট সহ বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে প্রথম প্রহরে  শার্শা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যশোর ৮৫-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডর সহ শার্শা থানা, বেনাপোল পোর্ট থানা সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.