Saturday, September 12

বেনাপোলে শিশুসহ ১৪ বাংলাদেশী নারী পুরুষ আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারত থেকে অবৈধ পথে আসার পর বাড়ি ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ৩ শিশু, ৩ নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে আমড়াখালী চেকপোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল হতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশি শিশুসহ ১৪ জন বাংলাদেশী নারী পুরুষকে আটক করা হয়।তাদের মধ্যে ৩ জনের বাড়ি পিরোজপুর ও ১১ জনের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পথে ভারত হতে আসার কারনে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.