Friday, September 11

বেনাপোলে “সবুজ পরিচ্ছন্নতা অভিযান” চালালো সামাজিক সংগঠন

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলের সামাজিক সংগঠন আমরা বেনাপোলের বাসিন্দা কর্ত্তৃক আয়োজনে বেনাপোল বন্দরকে “সবুজ পরিচ্ছন্নতায় আনতে পরিচ্ছন্ন” অভিযান চালালো সংগঠনটি। আমার পরিচ্ছন্নতায় দেশ পরিচ্ছন্ন এরুপ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ বেনাপোল পৌর এলাকায় এই অভিযান চালায়। এই অভিযান নেতৃত্বদেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এই অভিযান শেষে বেনাপোল পৌরসভা অডিটরিয়মে তারা একটি আলোচনা সভারও আয়োজন করে। আমরা বেনাপোল বাসিন্দা সামাজিক সংগঠনের সভাপতি মহাসিন হোসেন হৃদয় এর সভাপতিত্বে ঐ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। জনসাধারনকে সচেতনতা করতে আমরা বেনাপোল বাসিন্দাদের এরুপ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.