মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের স্থলবন্দর বেনাপোল ও শার্শা উপজেলায় ১দিনে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শার্শা উপজেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ জন।
শার্শা উপজেলা নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ চারজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনই বেনাপোল রেড জোন ঘোষিত এলাকায় বসবাস করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান রবিবার ২১শে জুন দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই চারজনের আক্রান্তের রিপোর্ট হাতে পেয়েছি ৷
আক্রান্তদের একজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, অন্য তিনজনের বাড়ি বেনাপোলের কলেজপাড়ার সুমন, দুর্গাপুরের ফারুক আহমেদ ও বড়আঁচড়ার জীবন কুমার। করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়ি ও হাসপাতালের আইসোলেশনে আছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী।
এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।
ইতিমধ্যে বেনাপোল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর, তিন নম্বর ওয়ার্ড বেনাপোল এবং শার্শা উপজেলার সদর ইউনিয়নের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান গ্রামকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।