
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার বারোপোতা মাঠ থেকে ভারতীয় ১৯০ পিস উন্নত মানের শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট,৫ লাখ ৯০ হাজার পিস সেনিকা -জেড ট্যাবলেট উদ্ধার করে করেছে বিজিবি। তবে কোন চোরাচালানিকে আটক করতে পারে নাই।
শুক্রবার ভোর বেলায় চোরাচালানিদের ধাওয়া করে এ পন্য উদ্ধার করে।
২১ বিজিবি অধিনায়ক লে,কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বারোপোতা মাঠে ওৎ পেতে থেকে বিজিবি চোরাচালানিদের ধাওয়া করে ১৯০ পিস উন্নত মানের শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট,৫ লাখ ৯০ হাজার পিস সেনিকা -জেড ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ৩০ লাখ টাকা। উদ্ধারকৃত পন্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।