Friday, November 6

বেনাপোলে ৭৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

0

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ৭৬০ কার্টন বিদেশি (কোরিয়ান) সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার ভোর ৬ টার দিকে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এ সিগারেটের চালানটি জব্দ করা হয়।

জানা গেছে, বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কে অভিযান চালিয়ে বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট জব্দ করে। এ সময় ওই সিগারেট রেখে পালিয়ে যায় চোরাচালানীরা। তাদের আটক করতে পারে নি বিজিবি সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত সিগারেট বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.