Sunday, September 13

বেনাপোলে ৮৮৮ বোতল ফেনসিডিল জব্দ

0

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে গওড়া মাঠ থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল থানার গওড়া একটি মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আনিস এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮৮৮ বোতল ফেনসিডিল ফেনসিডিল আটক করেন। ।

আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে বলে জানিয়েছেন হাবিলদার আনিস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.