Monday, September 7

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প সদস্যরা ১৬লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বাজারে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে ১২ লাখ ও চেকপোস্টে রাজাবাদশা মানি চেঞ্জারের সামনে থেকে ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা।
মঙ্গলবার (o৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর পুত্র সুজন (২৩) ও সাদিপুর গ্রামের আবুল কাশেমের পুত্র সুরুজকে ২জনকে হুন্ডির ১৬ লাখ টাকা সহ আটক করেছে।

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে ২টি স্থানে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত নায়েক সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জন কে ১৬ লাখ হুন্ডির টাকাসহ আটক করা হয়৷ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে বলে সুবেদার আবুল কাশেম জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.