Sunday, September 6

বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে হুন্ডির ১০ লাখ টাকা সহ আটক-৪

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল আমড়াখালী নামক বিজিবির চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় এমএম পরিবহন ও মোটরসাইকেল থেকে ১০ লাখ টাকা সহ বালুন্ডা গ্রামের মৃত ইনছার আলীর পুত্র সাহেব আলী (২৬) মাদারীপুর আদমপুর গ্রামের শামছুউদ্দিন ফকিরের পুত্র পলাশ (৩৫) বরিশাল কলস গ্রামের মন্টু লাল দাসের পুত্র শিপন দাস (৩৮) শার্শার আমড়াখালী গ্রামের হযরত আলীর পুত্র মহিবুর রহমান (৩৫) চারজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (১১/০৩/১৯ইং) তারিখ দুপুর ২টার সময় তাদেরকে আটক করে।

৪৯ ,বিজিবি’র বেনাপোলের বিএসবির হাবিলার রেজাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বেনাপোল আমড়াখালী নামক চেকপোষ্ট থেকে এমএম পরিবহন থেকে দুইজন অপরদিকে মোটরসাইকেল থেকে দুইজনকে আটক করে। পরে আটককৃত চারজনের শরীরের তল্লাশি করে যথাক্রমে ছয় লাখ ও চার লাখ টাকা মোট বাংলাদেশী ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা, মোটর সাইকেলসহ আসামি চারজনকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.