Monday, August 31

বেনাপোল ইছামতি নদীতে যুককের লাশ উদ্ধার

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত ঘেঁসা ইছামতি নদী থেকে ইশারত নামে (২৯) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মৃত ইশারত ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সি ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার ১০টার দিকে দৌলতপুর সীমান্তে অবস্থিত ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।উদ্ধারকৃত মৃতদেহের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল না।

ভবারবেড় গ্রামবাসীরা বলেন ইশারত গত ২৬শে জুলাই থেকে নিখোঁজ ছিলেন, অনেক খোজাঁখুঁজি করে তাকে না পেয়ে ২৮শে জুলাই বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী করা হয়। মৃত ইশারতের পারিবারিক সুত্রে জানা যায় সে মৃগি রোগী ছিলেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে না। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু-সালেহ মাসুদ করিম লাশ উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি সুত্রে তারা লাশ ভেসে উঠার ঘটনা জানতে পেরে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.