Wednesday, August 26

বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘বনলতা এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বাঁশিতে ফু দিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে ট্রেন দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এবং ‘বনলতা এক্সপ্রেস’ ঢাকা-রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এছাড়া রেলপথ উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্রেনের ব্যবহৃত ব্রডগেজ কোচসমূহ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত হয়েছে। কোচসমূহের অন্যতম নতুন বৈশিষ্ট্য হলো- বায়ো-টয়লেট সংযোজন। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে প্রসস্থ দরজা (মেইন ও টয়লেট দরজা) এবং নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ স্টেইনলেস স্টীলের তৈরি এবং অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত। প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আধুনিক ও উন্নতমানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট এবং এয়ার কার্টেইনের ব্যবস্থা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.