Tuesday, August 18

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

0

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের চেকপোস্ট কাস্টমস হাউসে একজন পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ। গার্মেন্টস মালামাল জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে বেনাপোল কাস্টমসে চেকপোস্ট থেকে এই বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টার সময় ভারত ভ্রমণ শেষে বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রী ব্যবসার উদ্দেশ্যে কয়েকটি ল্যাগেজে ভর্তি মালামাল নিয়ে আসে। পরে তল্লাশি করে সেখানে ওয়ান পিছ ১৮০ পিচ, নাইটি ১০ পিচ, পাঞ্জাবি ২৫ পিচ, টু পিছ ২৪ পিচ, থ্রি- পিছ ২২ পিচ, শাড়ী ৩ পিচ, প্যান্ট ৫ পিচ ভারতীয় গার্মেন্টস মালামাল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। উক্ত মালামাল নিয়ম বহির্ভূত হওয়ায় সেগুলো ডিএম করা হয়।

তিনি আরও বলেন, তবে উক্ত মালামাল পাসপোর্ট যাত্রী চাইলে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে নিতে পারবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.