Monday, September 7

বেনাপোল চেকপোস্টে হুন্ডির ৪ লাখ টাকা সহ আটক -১

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল পৌরসভার আওতাভুক্ত সাদিপুর গ্রাম থেকে  হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকাসহ আরিফুজ্জামান রয়েল (২৭) নামে একজনকে  আটক করেছে বিজিবি বৃহস্প্রতিবার সকাল  সাড়ে ১১ টার সময় তাদের আটক করে।আটকৃত আরিফুজ্জামান রয়েল ধান্যখোলার মানকিয়া গ্রামের  গ্রামের আকরাম আলীর ছেলে৷

৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন  বলেন গোপন সংবাদের ভিত্তিতে  ল্যান্স নায়েক নজরুল ইসলাম,নায়েক রফিকুল ইসলাম ও হাবিলদার রেজাউল ( এফআই জি) সাদিপুর গ্রামের মোড় থেকে   আরিফুজ্জামান রয়েলকে আটক করে। পরে আটককৃতের শরীর ভিতর থেকে  ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। 
উদ্ধারকৃত টাকা ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হবে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.