Monday, September 14

বেনাপোল চেকপোস্টে ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ১

0

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় মহিউদ্দীন (৩৪) নামের এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৫ জুন) সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার চলাফেরায় সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করা হলে তার পায়ু পথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পাদ করা হয়েছে এবং স্বর্ণেরবার বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.