Wednesday, September 9

বেনাপোল ছোট আচড়া গ্রাম থেকে ৩ বোমা উদ্ধার

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামের আব্দুল আজিজ এর পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ৩ টি শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি ছোট আচড়া গ্রামের আব্দুল আজিজ এর পরিত্যক্ত বাড়ির ভিতর কয়েকজন লোক বোমা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদে থানা থেকে ফোস নিয়ে সেখানে উপস্থিত হলে পুলিশ দেখে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৩টি হাত বোমা উদ্ধার করা হয়। বোমা গুলো নিয়ে তারা কেন সেখানে অবস্থান করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.