মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনী সাধারন সভা ও দোয়া অনুষ্ঠান বুধবার ১৯শে ফেব্রুয়ারী (২০২০) সকাল সাড়ে ১১টার সময় সমিতির মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সভাপতি সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জিএম আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি পদে মশিউর রহমান, নুরুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আতিকুজ্জামান সনি সহঃ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজজামান অহিদ, সমিতির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, মাখন, রবিউল ইসলাম রবি, এম,এ,মুন্নাফ।
সংগঠনের প্রয়াত কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন নেদু ও সদস্য নজরুল ইসলামের পরিবারকে ১ লাখ টাকা করে ২লাখ টাকার চেক প্রদান করা হয় ৷ পরিবারের পক্ষ থেকে তাদের সন্তান বিপ্লব হোসেন ও রাজু আহমেদ মিন্নু চেক ২টি গ্রহন করে।
এর আগে সমিতির পক্ষ দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল মাহবুবা হক এতিম খানার খতিব ও ইমাম হাফেজ মোঃ খলিলুর রহমান।