মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে শার্শা উপজেলার গণমানুষের নেতা বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনের দিকনির্দেশনায় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীর নিজস্ব অর্থায়নে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার তালসারি-দিঘীরপাড় ও গাজিপুর ওয়ার্ডে ৯শ কর্মহীন, অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার সময় শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার তালশাড়ি-দিঘিরপাড় ও গাজিপুর গ্রামের বিভিন্ন এলাকায় ৯শ টি দুস্থ ও অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাউল এবং আলু, তেল,সাবান, পেঁয়াজ, ঝাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন আজিম উদ্দিন গাজি ।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল।গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুর রহমান, আওয়ামী লীগ নেতা আলীকদম সাগর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজী বলেন ,যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিনের দিক-নির্দেশনায় আমার পক্ষ থেকে যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার আশা প্রকাশ করেন । সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ও নিজের অর্থে গ্রামবাসীর এ সেবা দিচ্ছেন। এরকম কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান তিনি। তিনি দেশের এই সংকটময় মুহূর্তে সমাজের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
শাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান বলেন,মহামারী করোনা ভাইরাস এর দুর্যোগকালীন সময়ে কর্মহীন,দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন এর দিকনির্দেশনা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর নিজস্ব অর্থায়নে কর্মহীন,দূস্থ-অসহায় ৯শটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। তিনি আরও বলেন ,বিশ্বের মানুষ আজ মহা সংকটে, আজিম উদ্দিন গাজীর ক্ষুদ্র প্রয়াসে ছিন্নমূল কর্মহীন অসহায় মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেছে। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে আপনারাও তার মতো মানুষের পাশে দাঁড়ান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন