Saturday, September 12

বেনাপোল ডিগ্রি কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল ডিগ্রি কলেজে শনিবার সকালে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল সহ প্রমুখ। মা সমাবেশে কলেজের প্রায় চারশ শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.