Sunday, August 23

বেনাপোল দৌলতপুর সীমান্তে ১০টি স্বর্নেরবার সহ ভারতীয় নাগরিক আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ১কেজি একশ গ্রাম ওজনের ১০টি স্বর্নেরবার সহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে খুলনা ২১ বিজিবির সদস্যরা।আটক গোপাল ভারতের ২৪পরগনা জেলার বনগাঁ কালিয়ানি গ্রামের শিবপদ সরকারের ছেলে।

বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুুপুরে বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচারকালে সীমান্তের মাঠ থেকে আটক করা হয় ভারতীয় নাগরিক গোপালকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১কেজি একশ গ্রাম ওজনের ১০টি স্বর্নেরবার। যে চালানটি বেনাপোল এলাকার সফি নামে এক ব্যাবসায়ি পার করছিল। ওপারের দিলিপ পালের কাছে স্বর্নের চালানটি ১০০০টাকার চুক্তিতে পৌছে দেওয়া হচ্ছিল বলে জানান গোপাল। আটক স্বর্নসহ গোপালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.