মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বিজিবি সদস্যরা। আটক হলেন মোঃ মইদুল ইসলাম(২৫) কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুলের ছেলে অপর দিকে জামির হোসেন(২৩) পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ন্যাশনাল নিউজকে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে পুটখালী ক্যাম্পের বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি মসজিদ বাড়ী পোষ্টের দক্ষিন পাশে লেবু বাগানে অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক সহ দুই ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।