Thursday, September 10

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৯৯ বোতল ফেন্সিডিল আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করে ২১ বিজিবি ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।
রবিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বিওপি’র একটি টহল দল নিয়মিত টহলের সময়ে পুটখালী গ্রামস্থ উত্তর পাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, প্রতিদিনের মত আজ ভোর রাতে পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ২৯৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.