Saturday, August 29

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলসহ মোটর সাইকেল আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ টি মোটর সাইকেল আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষাডাঙ্গা গ্রামস্থ আজিজুল এর বসত বাড়ীর ভিতরে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সীট কভার এর ভিতর অভিনব কায়দায় ৫৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল এর বাড়ীতে অভিযান চালিয়ে ১ টি মোটর সাইকেলের ভিতরে অভিনব কায়দায় রাখা ৫৫ বোতল ফেন্সিডিল আটক করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.