Sunday, August 23

বেনাপোল পোর্টথানার অভিযানে মহিলা মাদক পাচাঁরকারী গ্রেফতার

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল দূর্গাপুর গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ মোছাঃ জেসমিন সুলতানা খুশি (২৭) নামে এক মহিলা মাদক বহনকারিনীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ। গ্রেফতার মাদক বহনকারিনী বালুন্ডা পুর্ব পাড়া গ্রামের হায়দার আলীর কন্যা। বৃহস্প্রতিবার(o৫ই মার্চ) দুপুর ১২টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, এএসআই শাহীন ফরহাদ, এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল,আমিনুল ও ফাতেমা ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড় থেকে ১ কেজি গাঁজাসহ একজন মাদক বহনকারী মহিলাকে গ্রেফতার করে৷ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার মহিলা আসামিসহ মাদকের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, আগামীকাল মাদকসহ আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.