Sunday, August 23

বেনাপোল পোর্ট থানার অভিযানে ৬ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান সরদার(৩৫) ও তার স্ত্রী মোছাঃ তানজিলা বেগম(২৬) কে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার (২৮/৮/১৯ইং) তারিখ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এস আই এইচ এম লতিফ,এএস আই রবিউল ও এএসআই শাহিন বালুন্ডা গ্রামে অভিযান চালালে পাঁচ-সাত জন মাদক ব্যবসায়ী পুলিশকে দেখে পালিয়ে যায়। কয়েকজন পালাতে সক্ষম হলেও দুইজন মাদক ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়ে। পরে তাদেরকে তল্লাশি করে ৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোঃ হাসান সরদার বালুন্ডা গ্রামের মৃত কোরবান আলী সরদারের ছেলে ও হাসান সরদার এর স্ত্রী তানজিলা বেগম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.